সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
নানা আয়োজনে ঠাকুরগাঁওয়ে পহেলা বৈশাখ উদযাপন

নানা আয়োজনে ঠাকুরগাঁওয়ে পহেলা বৈশাখ উদযাপন

অন্তর রায় প্রিন্স, নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁওয়ে উদযাপিত হলো বাঙালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ। সময়ের পরিক্রমায় আরো  একটি বছরকে বরণ করে নিলো ঠাকুরগাঁওবাসী।আজ রবিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হয় নতুন বছর ১৪২৬।জাতি-ধর্ম-বর্ণ-শ্রেণি-নারী-পুরুষ নির্বিশেষে সকলে পুরোনো বছরকে বিদায় জানিয়ে স্বাগত জানান নতুন বছরকে। আবহমান বাংলার বৈচিত্রময় গানে-রঙে মাতে প্রাণের উৎসবে। নতুন বছরকে বরণ করতে সকালে নিক্কণ সঙ্গীত বিদ্যালয়ের আয়োজনে ঠাকুরগাঁও জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণ সংলগ্ন বটমূলে বর্ষবরণ সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে শুরু হয় উৎসব। এরপর সকাল সাড়ে ১১ টায় ঠাকুরগাঁও জেলা স্কুল বড়মাঠ থেকে বের হয় বাঙালি ঐতিহ্য চেতনার অংশ বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম’র সভাপতিত্বে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন, পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুণাংশু দত্ত টিটো, উপজেলা নির্বাহি অফিসার আব্দুল্লাহ আল মামুন সহ রাজনৈতিক নেতৃবৃন্দ। বৈশাখী গান আর বাদ্যযন্ত্রের সুরে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপরে জেলা মহিলা কল্যাণ ক্লাব ও ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমীর পরিবেশনায় স্টেশন ক্লাবে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। সর্বশেষ লাকী কুপন ও সাপ খেলা প্রদর্শনীর মাধ্যমে সমাপ্ত হয় জেলা প্রশাসন কর্তৃক বৈশাখ উদযাপন। এছাড়াও দুপুরে আশ্রমপাড়া শিশুপার্কে কর্নেট সাংস্কৃতিক সংসদের আয়োজনে সুবিধাবঞ্চিত দুই শতাধিক শিশুদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com