মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
লালমনিরহাটে গুলিবিদ্ধ অবস্থায় মাদক বিক্রেতা গ্রেফতার

লালমনিরহাটে গুলিবিদ্ধ অবস্থায় মাদক বিক্রেতা গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পুলিশের হাতে রফিকুল ইসলাম রফিক (৩৩) নামে এক মাদক বিক্রেতা গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় আহত হন দুই পুলিশ সদস্য। রোববার রাত ৯টার দিকে উপজেলার কাকিনা কাজিরহাটের গোপাল রায় এলাকায় এ ঘটনা ঘটে।  গুলিবিদ্ধ  উপজেলার চন্দ্রপুর খামারভাতি গ্রামের হাবিবুরের ছেলে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বাদল কুমার মন্ডল জানান,  মোটরসাইকেল যোগে ১০০ পিস ইয়াবা নিয়ে রংপুরে পথে যাচ্ছিলেন এমন সংবাদের ভিত্তিতে রফিক নামে এক মাদক বিক্রতাকে  আটক করা হয়। তার তথ্যমতে বড় চালান উদ্ধার করতে রফিককে সঙ্গে নিয়ে উত্তর গোপাল রায় এলাকায় গেলে তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় মাদক বিক্রেতাদের হামলায় আহত হন সহকারী উপ পরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম ও কনস্টেবল মোশারফ হোসেন।

এসময় পুলিশ দুই রাউন্ড গুলি ছুঁড়লে রফিকের দুই পায়ে লাগে। পরে তাকে গ্রেফতার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে দেশি অস্ত্র, দুটি হাসুয়া ও লাঠি উদ্ধার করে পুলিশ।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু সাজ্জাদ ঘটনার সত্যতা নিশ্চত করে  বলেন,  এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। সে সুস্থ হলে লালমনিরহাট জেল হাজতে পাঠানো হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com