মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখেই প্রেমিকার আত্মহত্যা

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখেই প্রেমিকার আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: ভিডিও কলে চলছিল তাদের বাকবিতণ্ডা। প্রেমিক সাফ জানিয়ে দেয়, বিয়ে করতে পারবে না। প্রেমিকের এই বেঁকে বসাটা প্রেমিকা মেনে নিতে পারেন না। এক পর্যায়ে প্রেমিককে ভিডিও কলে রেখেই ফ্যানের সঙ্গে ঝুলে পড়েন সায়মা কালাম মেঘা।

ঘটনাটি গত রবিবারের। ঝালকাঠি সদরের আবুল কালাম আজাদের মেয়ে মেঘা ইডেন মহিলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী ছিলেন। মঙ্গলবার তার দাফন সম্পন্ন হয়েছে।

জানা যায়, মেঘার সাথে বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহীবি হাসান নামে এক তরুণের প্রেমের সম্পর্ক ছিল। দীর্ঘদিন যাবত তাদের পরিচয়। মাহীবি হাসান মেঘাকে বিয়ের কথা বলে তার সাথে একাধিকবার শারিরীক সম্পর্ক গড়ে তুলেছিল। স্বপ্ন দেখিয়েছেন সুখের সংসারের। তবে শেষ পর্যন্ত প্রতারণার আশ্রয় নেন তিনি। মেঘাকে জানিয়ে দিলেন তার সঙ্গে আর সম্পর্ক রাখা সম্ভব নয়।

এদিকে মেঘা তার প্রেমের সম্পর্কের কথা তার পরিবারের সদস্যদের আগেই জনিয়েছিলেন। এর জন্য মাহীবি হাসানকে বিয়ের বিষয়টি অবহিত করতে বলা হয় মেঘাকে। মেঘাও বিষয়টি মাহীবিকে জানান। তবে এবার বেঁকে বসেন তিনি। এনিয়ে বাকবিতণ্ডা চলছিল ভিডিও কলেই। এক পর্যায়ে রবিবার ভিডিও কল রেখেই ফ্যানের সঙ্গে আত্মহত্যা করেন মেঘা।

মেয়েকে হারিয়ে পরিবারের সদস্যদের মাঝে শোক বিরাজ করছে।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে মেঘা ও মাহিবীর কয়েকটি ছবি ভাইরাল হয়েছে।

মেঘার চাচা আবুল কাশেম সাংবাদিকদের বলেন, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় আছি আমরা। রিপোর্ট পেলে এ ঘটনায় মামলা করা হবে বলে উল্লেখ করেছেন তিনি।

এদিকে মেঘার প্রেমিক মাহীবি হাসান তার মোবাইল ফোনটি বন্ধ রেখেছেন। তাই তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com