মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
আগৈলঝাড়ায় যৌণ নিপিড়নের অভিযোগে ভ্রাম্যমান আদালতে বখাটের ছয় মাসের কারাদন্ড

আগৈলঝাড়ায় যৌণ নিপিড়নের অভিযোগে ভ্রাম্যমান আদালতে বখাটের ছয় মাসের কারাদন্ড

পলাশ দত্ত, আগৈলঝাড়া: বরিশালের আগৈলঝাড়ায় স্কুলে যাতায়াতের পথে ছাত্রীকে যৌণ নিপিড়নের অভিযোগে ভ্রাম্যমান আদালতে বখাটের ছয় মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের কান্দিরপাড় গ্রামের মনীন্দ্র বালার বখাটে ছেলে সোহাগ বালা (২০) বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনী পড়–য়া এক স্কুল ছাত্রীকে স্কুলে ও প্রাইভেট পড়তে যাওয়া আসার পথে যৌণ নিপিড়ন করে আসছিল। এঘটনায় ওই ছাত্রীর মা সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা থানাকে জানালে ওসি মোঃ আফজাল হোসেনের নির্দেশে বুধবার সকালে এসআই নাসির উদ্দিন ওৎ পেতে থেকে ওই ছাত্রীকে যৌণ নিপিড়নের সময় কান্দিরপাড় এলাকা থেকে হাতে নাতে বখাটে সোহাগকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত সোহাগকে বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস অভিযুক্তকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত সোহাগকে গতকাল বুধবার বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com