মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
আগৈলঝাড়ায় মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

আগৈলঝাড়ায় মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণের দাবী ও কল্যাণ তহবিলসহ অবসর তহবিলে অতিরিক্ত কর্তনের প্রতিবাদে বরিশালের আগৈলঝাড়ায় শিক্ষকদের মানববন্ধন, সভা ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্তরে মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যেগে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিপুল চন্দ্র দাসের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণের দাবী ও কল্যাণ তহবিলসহ অবসর তহবিলে অতিরিক্ত কর্তনের প্রতিবাদ সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি যতীন্দ্রনাথ মি¯ী¿র সভাপতিত্বে বক্তব্য রাখেন, আস্কর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রিয়লাল মন্ডল, পয়সা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, এসএম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নির্মলেন্দু বাড়ৈ, রাংতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর হোসেন, রতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতালেব হোসেন, মোল্লাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সুশান্ত মজুমদার ও সেরাল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শৈলেস তপাদার প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com