মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
শপথ নিলেন আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত

শপথ নিলেন আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত

মৃদুল দাস, আগৈলঝাড়া প্রতিনিধি: শপথ নিলেন আগৈলঝাড়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত বরিশালের আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। একই সাথে শপথ গ্রহন করেছেন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায় ও রফিকুল ইসলাম তালুকদার।
বৃহস্পতিবার সকাল ১১টায় বরিশাল বিভাগীয় কমিশনারের সন্মেলন কক্ষে কমিশনার রাম চন্দ্র দাস উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।
তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে আগৈলঝাড়ায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামীলীগ সদস্য মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার ও মলিনা রানী রায় বিনা প্রতিদ্বন্দিতায় নিবার্চিত হন।
ওই সভায় বরিশাল সদর, গৌরনদী, উজিরপুর, বাবুগঞ্জ, বাকেরগঞ্জ, বানারীপাড়া, মুলাদি, হিজলা উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যাগ দেরও শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। এসময় সরকারী পদস্থ কর্মকর্তা ও আওয়ামী লীগ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com