মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
মাধবপুরে মাটির নিচে থেকে মাদক উদ্ধার বিদেশী মদ সহ ব্যবসায়ী গ্রেফতার

মাধবপুরে মাটির নিচে থেকে মাদক উদ্ধার বিদেশী মদ সহ ব্যবসায়ী গ্রেফতার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়া বাজার সংলগ্ন একটি বাড়ির মাটির নিচে মাদকের গোপন আস্তানা সন্ধান মিলেছে। সোমবার সকালে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা এই আস্তানার সন্ধান পায়। এতে অভিযান চালিয়ে বেশ কিছু বিদেশী মদ, বিয়ার জব্দ করে। এ ঘটনায় বাড়ির মালিক মাদক ব্যবসায়ী ওই এলাকার মৃত নুর মিয়ার ছেলে ইয়াছিন মিয়া (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, গোপন সুত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রুক্কন উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ এ বাড়িতে অভিযান চালায়। এক পর্যায়ে ঘরের ভিতরে মাটির নিচে পাকা করা একটি মাদক রাখার গোপন আস্তানার সন্ধান পায়। এতে তল্লাশী চালিয়ে ভারতীয় মদ কিং ফিসার বিয়ার ২৪ বোতল, ওয়াইট মেজিক ২৬ বোতল, ভারতীয় মদ সিগনেচার ২ বোতল উদ্ধার করেন। এ ঘটনায় মাধবপুর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com