মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন; আহ্বায়ক-বিধান, সদস্য সচিব-রঞ্জু 

ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন; আহ্বায়ক-বিধান, সদস্য সচিব-রঞ্জু 

অন্তর রায় প্রিন্স, ঠাকুরগাঁও প্রতিনিধি : জাতীয় অনলাইন প্রেসক্লাব ঠাকুরগাঁওয়ের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।সোমবার(২৯ এপ্রিল) সন্ধ্যায় ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাব এর অস্থায়ী কার্যালয় মন্দিরপাড়া চৌধুরী মার্কেটে সাত সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।উপস্থিত প্রেসক্লাবের সকল সদস্যের সম্মতিক্রমে ঠাকুরগাঁওয়ের খবরের সম্পাদক বিধান চন্দ্র দাসকে আহ্বায়ক, বিডি২৪লাইভের ঠাকুরগাঁও প্রতিনিধি ফরিদুল ইসলাম রঞ্জুকে সদস্য সচিব নির্বাচিত করা হয়। এ আহ্বায়ক কমিটির সদস্যপদে রয়েছেন- বাংলার আলো বিডি ডট কমের সম্পাদক প্রশান্ত কুমার দাস, গ্রামীণ নিউজের নুরে আলম শাহ্, ক্রাইম ওয়াচ বিডির জয় মহন্ত অলক, জার্নাল আই২৪ এর বার্তা সম্পাদক এন্টুনি ডেভিড নীল ও দেশ টুডের মেহেদী হাসান।জাতীয় অনলাইন প্রেসক্লাবের সদস্য সচিব এএইচএম রোক মুনুর জামান রনির সহযোগীতায় এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন না হওয়া পর্যন্ত এই আহ্বায়ক কমিটি সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের এই আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় অনলাইন প্রেসক্লাবের সদস্য সচিব এএইচএম রোক মুনুর জামান রনি,ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান অরুণাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু সহ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com