মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
মাধবপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আদিবাসী নারীর আত্মহত্যা- যুবকের লাশ উদ্ধার

মাধবপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আদিবাসী নারীর আত্মহত্যা- যুবকের লাশ উদ্ধার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
ঢাকা-সিলেট রেল সেকশনের হবিগঞ্জের মাধবপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে রিনা সাওতাল নামে এক আদিবাসী নারী আত্মহত্যা করেছেন। রিনা সাওতাল চুনারুঘাট উপজেলার চাঁনপুর চা বাগানের পৃথিরাজের স্ত্রী। গত বুধবার বিকেল ৪ টায় তেলিয়াপাড়া রেলষ্টেশনের অদূরে এ ঘটনা ঘটে। তার পিতা নিরঞ্জন সাওতাল বৃহষ্পতিবার সকালে হবিগঞ্জ হাসপাতাল মর্গে রিনা সাওতালের লাশ সনাক্ত করেন। তিনি জানান, বুধবার সকালে রিনা সাওতাল বাড়ি থেকে বের হয়ে তেলিয়াপাড়া চা বাগানে বেড়াতে যায়। পরে জানতে পেরেছি তেলিয়াপাড়া রেল ষ্টেশনের নিকট সিলেট গামী আন্তঃনগর জয়ন্তিকা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।

এদিকে বৃহষ্পতিবার সকালে তেলিয়াপাড়া রেল ষ্টেশনের ১ কিলোমিটার দক্ষিণে এক্তিয়ারপুর নামক স্থানে রেল লাইনের পাশ থেকে হাবিব মিয়া নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। হাবিব মিয়া উপজেলার এক্তিয়ারপুর গ্রামের হিরা মিয়ার ছেলে। পুলিশ জানায় রেললাইনের পাশে হাবিব মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বৃহষ্পতিবার দুপুরে হাবিব মিয়ার লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। শায়েস্তগঞ্জ রেলওয়ে ফাঁড়ি পুলিশের এসআই শফিকুল ইসলাম খান জানান, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com