মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
চলন্ত বাসে নার্স তানিয়াকে গণধর্ষণ ও হত্যা মামলায় ৫ আসামির ৮দিন রিমান্ড

চলন্ত বাসে নার্স তানিয়াকে গণধর্ষণ ও হত্যা মামলায় ৫ আসামির ৮দিন রিমান্ড

নিজস্ব প্রতিবেদক: স্বর্ণলতা পরিবহনের চলন্ত বাসে নার্স শাহিনুর আক্তার তানিয়া (২৪) গণধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় বাসের চালক ও হেলপারসহ পাঁচ আসামির প্রত্যেককে আট দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।আজ বুধবার দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আল মামুন এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা বাজিতপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সারোয়ার জাহান আদালতে আসামিদের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। এ আবেদনের প্রেক্ষিতে আদালত আট দিন করে রিমান্ড মঞ্জুর করেন।এর আগে মঙ্গলবার (৭ মে) রাতে নিহত শাহিনুর আক্তার তানিয়ার পিতা মো. গিয়াস উদ্দিন বাদী হয়ে চার জন এবং অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামি করে বাজিতপুর থানায় মামলা দায়ের করেন।নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা এই মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ দেয়া হয় বাজিতপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সারোয়ার জাহানকে।গতকাল মঙ্গলবার (৭ মে) দুপুরে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে তানিয়ার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্তে ধর্ষণ ও আঘাতজনিত কারণে তানিয়ার মৃত্যুর আলামত মিলেছে।এছাড়া জেলার বিভিন্ন তানিয়া গণধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী অব্যহত রয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com