মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
পীরগঞ্জে চাঁদাবাজি বন্ধে ইজি বাইক চালকদের সড়ক অবরোধ

পীরগঞ্জে চাঁদাবাজি বন্ধে ইজি বাইক চালকদের সড়ক অবরোধ

Exif_JPEG_420

অন্তর রায় প্রিন্স, ঠাকুরগাও প্রতিনিধি:

ব্যাটারি চালিত অটো ইজি বাইকের চালকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদাবাজি বন্ধের দাবীতে ঠাকুরগাওয়ের পীরগঞ্জে সড়ক অবরোধ কর্মসূচী পালন করেছেন ইজি বাইক চালকরা। বুধবার দুপুরে উপজেলার ফুটানী টাউন এলাকায় রাস্তায় বসে পড়ে প্রায় ১ ঘন্টা পীরগঞ্জ-রানীশংকৈল পাকা সড়ক অবরোধ করে রাখেন তারা। তাদের অভিযোগ, মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন পীরগঞ্জ বাস¯ট্যান্ড কমিটি, পীরগঞ্জ পৌরসভা, বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যান সোসাইটি ও সমাজ কল্যানের নামে প্রতিদিন প্রতিটি ইজি বাইক চালকের কাছ থেকে ৩০ থেকে ৪০ টাকা করে বাধ্যতা মুলক আদায় করা হচ্ছে। ্এতে একজন ইজি বাইক চালককে মাসে গড়ে ১ হাজার টাকারও অধিক পরিমান অর্থ চাঁদা দিতে হচ্ছে। যার ফলশ্রুতিতে চরম ক্ষতি সম্মুখীন হচ্ছেন শ্রমিকরা। একটি সংঘবদ্ধ চক্র অন্যায় ভাবে তাদের কাছ থেকে চাঁদাবাজি করছেন। এদিকে পৌরসভায় প্রবেশ কর বাবদ প্রতিদিন ১০ টাকা করে না দিলে কোন ইজি বাইককে পৌর এলাকায় ঢুকতে দেওয়া হবে না বলে পৌর কর্তৃপক্ষের এমন ঘোষনার প্রতিবাদও জানান তারা। চালকদের অভিযোগ তাদের কাছ থেকে আদায় করা প্রতিদিনের লক্ষ লক্ষ টাকা যায় কোথায় ?। তারা এর প্রতিকার চায়।
উল্লেখ্য, চাঁদা আদায়কে কেন্দ্র করে ইজিবাইক চালক ও চাঁদা আদায়কারীদের মধ্যে প্রায়ই ঝগড়া ঝাটি ও হাতাহাতির ঘটনা ঘটছে। এর প্রতিবাদে কয়েকদিন আগে শহরে বিক্ষোভ মিছিল করে উপজেলার নির্বাহী অফিসারের কাছে কয়েকজন চাঁদাবাজের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয় ইজি বাইব চালকরা। এ নিয়ে কয়েক দিন ধরেই সাধারণ ইজি বাইক চালক ও চাঁদাবাজদের মধ্যে অস্থিরতা রিবাজ করছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ বলেন, অভিযোগ পাওয়া গেছে, মেয়র, উপজেলা চেয়ারম্যান, শ্রমিক নেতা ও ইজি বাইক চালকদের সাথে বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com