মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
ঠাকুরগাঁওয়ে ধুমধামে অনুষ্ঠিত হল গাছের বিয়ে!

ঠাকুরগাঁওয়ে ধুমধামে অনুষ্ঠিত হল গাছের বিয়ে!

অন্তর রায় প্রিন্স, ঠাকুরগাঁও প্রতিনিধি: দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতা ও ঢাক ঢোল পিটিয়ে মহা ধুমধামে অনুষ্ঠিত হল গাছের বিয়ে। অবিশ্বাস্য হলেও এমন আয়োজন হয়েছে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে। এই বিয়েতে বর ও কনের মঙ্গল হবে কিনা কেউ জানেনা! তবে মানুষের মঙ্গল হবে বলেই বিশ্বাস গ্রামবাসীদের। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের মলানখড়ি গ্রামের খগেন্দ্র বর্মনের আয়োজনে অনুষ্ঠিত হয় এই ব্যতিক্রমী বিয়ের। বছরের পর বছর চলে আসছে গাছ বিয়ের এই প্রথা। এই বিয়ে গাছের ছেলে ও মেয়েপক্ষের সম্পর্ক যেমন অটুট রাখে তেমনি মানুষ ও গাছের সম্পর্ক দৃঢ় করে। বিয়ের পাত্র হিসেবে ছিল পাখর গাছ ও পাত্রি বট গাছ। সাধারণ বিয়ের মতোই কলা গাছ দিয়ে ম-প তৈরি করে বট গাছকে কন্যার মতো শাড়ি পড়িয়ে এবং পাখর গাছকে পাত্রের মতো ধুতি পড়িয়ে সাজিয়ে নেওয়া হয়। হয়েছে গায়ে গলুদ, মালা বদল, শুভ দৃষ্টিও। এরপরে পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে বিয়ে সম্পন্ন হয় বট ও পাখর গাছের। সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস হিন্দু শাস্ত্র মতে এতে আসবে মঙ্গল ও শান্তি। ব্যতিক্রমী এই আয়োজনে আশেপাশের প্রায় সাতটি গ্রামের হাজারো মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কমতি ছিলনা খাওয়ার আয়োজনও। অনেক সন্ন্যাসী এবং বৈষ্ণব সম্প্রদায়ের লোকজন থাকায় খাওয়ানো হয় নিরামিষ রান্না-বান্না।

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com