মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
আগৈলঝাড়ায় ভোক্তা অধিদপ্তরে ভেজাল বিরোধী অভিযানে ১১ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

আগৈলঝাড়ায় ভোক্তা অধিদপ্তরে ভেজাল বিরোধী অভিযানে ১১ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

আগৈলঝাড়া প্রতিনিধিঃ পবিত্র রমজান মাস উপলক্ষে ভোক্তা অধিদপ্তরের ভেজাল বিরোধী অভিযানে বরিশালের আগৈলঝাড়ায় ১১ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। গতকাল সকালে আইন-শৃংখলা বাহিনীর সদস্যের সহায়তায় ভোক্তা অধিদপ্তরের ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক বিভাগীয় অফিসের সুমী রানী মিত্র, সহকারী পরিচালক শাহ সোয়াইব মিয়া। এসময় তার সাথে ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সেপেক্টর সুকলাল শিকদার, কনজুমারের লুৎফুজ্জামান। অভিযানে ভোক্তা অধিকার আইনে উপজেলা সদর বাজারে জাকির ষ্টোরের মালিক জাকিরকে ২হাজার টাকা, বিধান ষ্টোরের মালিক বিভুতি হালদারকে ১হাজার ৫শত টাকা, আরাফাত ষ্টোরের মালিক আলমগীরকে ২হাজার টাকা, কৈশীক ষ্টোর মালিক মিলন দত্তকে ১হাজার টাকা, মান্নান ষ্টোরের মালিক মান্নানকে ২হাজার টাকা, পয়সারহাট বন্দরে তপন ষ্টোরের মালিক তপন কুমার আইচকে ৩হাজার টাকা, বকর ষ্টোর এর মালিক আবু বকরকে ১ হাজার টাকা, মধু ষ্টোরের মালিক রঞ্জন মধুকে ২হাজার টাকা, তারা মা ভান্ডারের মালিক কংকন হালদারকে ৫হাজার টাকা, লামিয়া ষ্টোরের মালিক আ.ছালামকে ১হাজার টাকা ও পরিমল ষ্টোরের মালিক পরিমলকে ২হাজার টাকাসহ ১১টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২২হাজার ৫শত টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com