মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
ঠাকুরগাঁও ডিবির হাতে ১৫০ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঠাকুরগাঁও ডিবির হাতে ১৫০ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

অন্তর রায় প্রিন্স, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৫০ বোতল ফেন্সিডিল সহ আবু তাহের(৪২) নামে এক কূখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

গতকাল মঙ্গলবার(১৪ মে) দিবাগত রাত ৯.১০ মিনিটে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী ধনতলা ইউনিয়নের হাজীপাড়া নামক এলাকা থেকে তাকে মাদকসহ গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ওসি মো: রফিকুল ইসলাম।

ধৃত মাদক ব্যবসায়ী আবু তাহের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের ছোট সিংগিয়া গ্রামের মৃত আবুল হোসেন এর ছেলে।

ডিবি পুলিশ জানায়, বালিয়াডাঙ্গীর ধনতলা ইউনিয়নের হাজীপাড়া গ্রামে ফেন্সিডিলের বড় একটি চালান আদান-প্রদান হবে এমন সংবাদ পেয়ে ডিবি পুলিশের উপ-পরিদর্শক মো: রবিউল ইসলামের নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান চালায়। এসময় সেখানে বিক্রির উদ্দেশ্যে বসে থাকা মাদক ব্যবসায়ী আবু তাহেরকে ১৫০ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে ধৃত আসামীর বিরুদ্ধে ডিবি পুলিশ বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com