মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
আগৈলঝাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক জরিমানা

আগৈলঝাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক জরিমানা

আগৈলঝাড়া প্রতিনিধিঃ আগৈলঝাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক জরিমানা আদায়। ‘এসিআই’ লবন বিনষ্ট। ফল ব্যবসাীয়দের সতর্ক।
৫২টি পণ্য বিক্রি না করা ও বাজার থেকে সরিয়ে নিতে উচ্চ আদালতের নির্দেশের দ্বিতীয় দিন ও রমজান উপলক্ষে ভোক্তাদের মান সম্মত ও বিশুদ্ধ খাদ্যদ্রব্য নিশ্চিত করতে বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস পুলিশ সদস্যদের নিয়ে উপজেলা সদর বাজারে অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর সুকলাল সিকদার, এসআই আব্বাস উদ্দিন উপস্থিত ছিলেন।
অভিযানে সদর বাজারের মুদি ব্যবসায়ি দত্ত স্টোস এর মালিক মনোতোষ দত্তকে পন্যর মোড়কে পাট জাত মোড়ক না থাকায় ৫শ টাকা, শ্রী গোবিন্দ ভান্ডারের মালিক গোবিন্দ বিশ্বাসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫শ টাকা, একই আইনে রনজিৎ স্টোর্স এর মালিক গৌতম সরকারকে ৪শ টাকা ও শ্রী গুরুচাঁদ মিষ্টান্ন ভান্ডারের মালিক রিপন হালদারকে ৫শ টাকাসহ মোট ১৯শ টাকা জরিমানা করে তাৎক্ষনিক তা আদায় করা হয়। এ সময় গোবিন্দ ভান্ডার, রনজিৎ স্টোর থেকে বিএসটিআই কর্তৃক লাইসেন্স বাতিল করা মানহীন এসিআই লবন উদ্ধার করে জনসমক্ষে তা বিনষ্ট করা হয়।
আদালতের বিচারক বিপুল চন্দ্র দাস বিভিন্ন ফলের দোকোনে উচ্চ মুল্যে অসন্তোষ প্রকাশ করে তাদের স্বাভাবিক দামে বিক্রির নির্দেশনা প্রদান করে বলেন, শুধু রমজানেই নয়, এই অভিযান সবসময় অব্যাহত থাকবে। উচ্চ আদালতে নির্দেশিত ৫২টি পণ্য শুক্রবারের পরে বাজারে ব্যবসায়িদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com