ঢাকা    শুক্রবার, ০১ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

তিন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন দেশের ২১তম রাষ্ট্রপতি

তিনটি চ্যালেঞ্জের মুখোমুখি হবেন দেশের ২১তম রাষ্ট্রপতি। রাজনৈতিক বিশ্লেষক ও বুদ্ধিজীবীরা মনে করেছেন সংবিধান সমুন্নত রাখা, অংশগ্রহণমূলক একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টি, ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রাখা আ তিনটি চ্যালেঞ্জের মুখোমুখি হবেন নতুন রাষ্ট্রপতি। চলতি বছরেই একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনকে ঘিরে দেশের প্রধান দুই রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ ও বিএনপি পরস্পরবিরোধী অবস্থান গ্রহণ করেছে। আওয়ামী লীগ বলছে, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে। অন্যদিকে বিএনপির দাবি, শেখ হাসিনার অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। ফলে তার অধীনে নির্বাচনে অংশ নিতে চায় না দলটি। এই পরস্পরবিরোধী অবস্থান দেশে চরম অস্থিরতা তৈরি করতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। ইস্যুটিকে ঘিরে রাজনীতি উত্তপ্ত হয়ে উঠবে বলে মনে করছেন তারা। এ অবস্থায় রাষ্ট্রপতিকে অভিভাবকের দায়িত্ব নিতে হতে পারে।
অধ্যাপক ড. মুনতাসীর মামুন মন্তব্য করে বলেন, নতুন রাষ্ট্রপতি হিসেবে যিনি দায়িত্ব নেবেন তার সামনে অনেক চ্যালেঞ্জ দেখা দেবে তিনি বলেন, ‘দেশে অংশগ্রহণমূলক একটি নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টি করা রাষ্ট্রপতির চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম। নির্বাচনকে ইস্যু করে দেশে যেন কোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয় সেদিকে নতুন রাষ্ট্রপতিকে অভিভাবকের দায়িত্ব পালন করতে হতে পারে। যদিও আমাদের দেশে রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত।’ এ প্রসঙ্গে অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, ‘নতুন রাষ্ট্রপতির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সংবিধান সমুন্নত রাখা ও একটি অংশগ্রহনমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করা। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতিতে অনাকাঙ্ক্ষিত কোনও পরিস্থিতি সৃষ্টি হলে অভিভাবক হিসেবে তার সমাধানও রাষ্ট্রপতিকে করতে হবে। ফলে এগুলো বড় চ্যালেঞ্জ।’ এ বছরের এপ্রিলে শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি। আগামী ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন। এখন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মো. আবদুল হামিদ।

ভিশন বাংলা ২৪

শুক্রবার, ০১ মে ২০২৬

তিন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন দেশের ২১তম রাষ্ট্রপতি

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০১৮

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত