মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
৭০ পিচ ইয়াবা সহ ঠাকুরগাঁও ডিবি পুলিশের হাতে এক মাদক ব্যবসায়ী আটক

৭০ পিচ ইয়াবা সহ ঠাকুরগাঁও ডিবি পুলিশের হাতে এক মাদক ব্যবসায়ী আটক

অন্তর রায় প্রিন্স, ঠাকুরগাঁও প্রতিনিধি : ৭০ পিচ ইয়াবা সহ এক কূখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঠাকুরগাঁও ডিবি পুলিশের একটি চৌকষ টিম। মঙ্গলবার(২১ মে) দিবাগত রাতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানাধীন ভোমড়াদহ ইউনিয়নের গাজীপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীর নাম মিলন(২৬)। সে উল্লেখিত এলাকার মো: আব্দুস সোবাহানের ছেলে। ডিবি পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদে খবর পেয়ে ডিবি পুলিশের এসআই রবিউল, এসআই আবু ঈসা সহ সঙ্গীয় ফোর্স মঙ্গলবার দিবাগত রাতে পীরগঞ্জ উপজেলার ভোমড়াদহ ইউনিয়নের গাজীপাড়া গ্রামে মাদক বিরোধী এক অভিযান পরিচালনা করে। এসময় ৭০ পিচ ইয়াবা সহ মিলন নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়।

আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছে ডিবি পুলিশ। সত্যতা নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ওসি মো: রফিকুল ইসলাম।তিনি বলেন জেলা পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামান মহোদয়ের নির্দেশনা মোতাবেক ডিবি পুলিশের এ মাদক নির্মূল অভিযান অব্যাহত থাকবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com