মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
আগৈলঝাড়া প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মোনাজাত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আগৈলঝাড়া প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মোনাজাত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আগৈলঝাড়া প্রতিনিধি: আগৈলঝাড়া প্রেসক্লাবের উদ্যোগে দেশ ও জাতির অগ্রগতি কামনা করে সুধী সজ্জনদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা পরিষদ ডাক বাংলো সভা কক্ষে আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি কেএম আজাদ রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক তপন বসু’র সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। ইফতার মহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী বিপুল চন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু মো. সালেহ লিটন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হাসেন, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, জেলা পরিষদ সদস্য পিয়ারা ফারুক বক্তিয়ার। ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা অধ্যাপক (অবঃ) লিয়াকত আলী হাওলাদার, মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার, গৈলা মডেল সরকালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল হক, আওয়ামী লীগ নেতা ইউপি বিপুল দাস, শফিকুল হোসেন টিটু, উপজেলা জাতীয় পার্টি সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মিয়া, উপজেলা শ্রমিকলীগ সভাপতি এ্যাড. আবুল কাশেম সরদার, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সম্পাদক জাকির পাইক, ব্যবসায়ি শফিকুল ইসলাম সকুল, ছালাম হাওলাদার, প্রেসক্লাব নেতৃবৃন্দ, সদস্যবৃন্দসহ শতাধিক সুধী সজ্জন উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির অগ্রগতি এবং কল্যান কামনায় দোয়া ও মিলাদ পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো. মহিবুল্লাহ, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ফজলুল হক ও থানা জামে মসজিদের পেশ ইমাম আলাউদ্দিন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com