মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
বরিশাল জেলা পুলিশ সুপারের উদ্যোগে আগৈলঝাড়ায় বিভাগীয় বেবী হোম-ছোট মনি নিবাসের অনাথ শিশুরা পেল নতুন জামা

বরিশাল জেলা পুলিশ সুপারের উদ্যোগে আগৈলঝাড়ায় বিভাগীয় বেবী হোম-ছোট মনি নিবাসের অনাথ শিশুরা পেল নতুন জামা

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় বিভাগীয় বেবীহোমের অনাথ শিশু ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বৃদ্ধাশ্রমের আশ্রিতদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নতুন পোষাক বিতরণ করেছেন বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম (পিপিএম বার)। বৃহস্পতিবার দুপুরে আগৈলঝাড়া উপজেলার গৈলায় অবস্থিত বরিশাল বিভাগীয় বেবী হোম ছোট মনি নিবাস এর অনাথ ২১ জন শিশুদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নতুন জামা-কাপড় বিতরণ করে জেলা পুলিশ সুপার । এ সময় ওই বেবীহোমের ৬ জন কর্মচারীদের মাঝেও পোষাক বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আফজাল হোসেন, আগৈলঝাড়া প্রেস ক্লাব সভাপতি কেএম আজাদ রহমান, বিভাগীয় বেবী হোমের উপ-তত্তাবধায়ক আবুল কালাম আজাদ, ওসি (তদন্ত) নকিব আকরাম হোসেন প্রমুখ। পরে পুলিশ সুপার উপজেলার সেরাল গ্রামের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বৃদ্ধাশ্রমের আশ্রিত ৫ জন পুরুষ ও মহিলাদের মাঝে ঈদ উপলক্ষে পোষাক বিতরণ করেন। জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিভাগীয় বেবীহোমের অনাথ শিশু ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বৃদ্ধাশ্রমের আশ্রিতদের মাঝে জামা-কাপড়ের সাথে বিভিন্ন প্রকার ফলের সাজ্জিত ঝুড়ি প্রদান করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com