শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
মহেশপুরে মোটরসাইকেল দুর্ঘটনার ২ কিশোর নিহত

মহেশপুরে মোটরসাইকেল দুর্ঘটনার ২ কিশোর নিহত

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার পল্লীতে অজ্ঞাত দুই কিশোর মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে এবং একজন মারাত্মক আহত হয়েছে। আজ বুধবার ঈদের দিন সকালে এ ঘটনা ঘটে।

প্রতক্ষদর্শীরা কালের কণ্ঠকে জানান, সকাল নয়টার দিকে ১৪ থেকে ১৮ বছরের তিন কিশোর ঈদের পোশাক পরে মোটরসাইকেলযোগে ঘুরতে বের হয়। তারা মহেশপুর উত্তরপাড়া ঈদগাঁ মাঠের নিকটবর্তী দুরত্ব গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সাথে ধাক্কা দেয়। এতে তিনজনই মারাত্মক আহত হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনার পর আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে কোটচাঁদপুর হাসপাতালের নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার সুভ্রাশু সরকার দুজনকে মৃত বলে ঘোষণা করেন। মারাত্মক আহত অচেতন অপর কিশোরকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেয়ার পরামর্শ  দেয়া হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com