মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
মাংসে হাড় বেশি দেওয়ায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

মাংসে হাড় বেশি দেওয়ায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

নিজস্ব প্রতিবেদক: গরুর মাংসে হাড় বেশি দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় ক্রেতা-বিক্রেতার মধ্যে কথা কাটাকাটি ঘটনায় দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত হয়েছে। শুক্রবার (৭জুন) সকালে সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রাম ও সদর উপজেলার খাটিহাতা গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
মাংসে হাড় বেশি দেওয়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত ২০
ফাইল ফটো

তাক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে, সংঘর্ষ চলাকালে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে অন্তত এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন জানান, সকালে খাটিঁহাতা বিশ্বরোড মোড় বাজারে কুট্টাপাড়া এলাকার ধন মিয়া মাংস কিনতে যান। এ সময় মাংসের বদলে হাড়ের পরিমাণ বেশি দেওয়া নিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে কথা কাটাকাটি হয়।

এ নিয়ে দু’পক্ষ সংঘর্ষে জাড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ২০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার জানান, সংঘর্ষের কারণে যানবাহন চলাচল এক ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com