শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
কফি মিষ্টি করুন চিনি ছাড়াই

কফি মিষ্টি করুন চিনি ছাড়াই

ভিশন বাংলা ডেস্ক: চিনি ছাড়া তিতকুটে কফি পান করবেন কী করে? চিন্তা নেই, একটি উপায় আছে যাতে আপনি চিনি বা সুইটনার ছাড়াই কফিকে মিষ্টি করে তুলতে পারেন। আর সে উপায়টি হলো দারুচিনি গুঁড়ো।

সকালে বা বিকেলে যে সময়েই কফি পান করুন না কেন, তাতে বেশ করে দারুচিনি গুঁড়ো মিশিয়ে নিন। এতে যেমন কফির স্বাদটা বাড়বে, তেমনি মিষ্টিও মনে হবে। এছাড়া দারুচিনি দেওয়ার কারণে আপনার মনে হবে আপনি শুধু পান করছেন না, বরং কিছু খাচ্ছেনও। আপনার হুটহাট ক্ষুধা লাগা কমবে।

শুধু কফির স্বাদ বাড়াতে নয়, চিনি বা সুইটনারের বিকল্প হিসেবে দারুচিনি গুঁড়ো অন্যান্য খাবারেও ব্যবহার করতে পারেন। যেমন টক দই, ওটমিল, এমনকি ফলের সাথেও। এতে যেমন হালকা মিষ্টি একটা ফ্লেভার পাবেন, তেমনই এর কিছু স্বাস্থ্য উপকারিতাও আছে। দারুচিনিতে রয়েছে অনেকটা অ্যান্টিঅক্সিডেন্ট। তা খাওয়ার ফলে আপনার শরীর থেকে ক্যান্সার সৃষ্টিকারী ফ্রি র‍্যাডিক্যালস দূর করে।

এক গবেষণায় দেখা যায়, দারুচিনি দেওয়া পায়েস খাওয়ার পর অংশগ্রহণকারীদের ব্লাড সুগার নিয়ন্ত্রণে আসে এবং তাদের পেটের অবস্থা ভালো থাকে, ক্ষুধা কমে। ফলে ডায়াবেটিস ও ওবেসিটি দূরে রাখতেও মশলাটি কার্যকর।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com