সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
ফতুল্লায় মার্কেটে অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই

ফতুল্লায় মার্কেটে অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪টি দোকান ভস্মিভূত হয়েছে। রবিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ফতুল্লা বাজার সংলগ্ন একটি মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সাকিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এলাকাবাসী জানায়, ফতুল্লার বাজারের পশ্চিম পাশের প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি মার্কেটের কোনো একটি দোকান থেকে রাত আনুমানিক পৌনে ১টার দিকে আগুন লাগে। এরপর পাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

এতে মিজানের মালিকানাধীন মুদি দোকান, সুজনের ফোন ফ্যাক্স মোবাইল এক্সেসরিজ দোকান, শরীফের কনফেকশনারি ও খোকন চন্দ্র শীলের সেলুন পুড়ে ছাই হয়ে যায়।

পরে সংবাদ পেয়ে ফতুল্লার বিসিক ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফতুল্লার বিসিকের ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রায়হান জানান, মার্কেটের দোকানগুলোর বৈদ্যুতিক তার খুব নিম্নমানের। এ কারণে চাপ নিতে না পারায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মার্কেটের ৪টি দোকান পুড়ে যায়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে দুটি ইউনিট ১ ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com