সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
নরসিংদীতে পাসপোর্ট অফিসে দালালসহ রোহিঙ্গা তরুণী আটক

নরসিংদীতে পাসপোর্ট অফিসে দালালসহ রোহিঙ্গা তরুণী আটক

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীতে পাসপোর্ট অফিসে ভূয়া পরিচয় ও জাল কাগজপত্র দিয়ে পাসপোর্ট করার সময় দালালসহ এক রোহিঙ্গা তরুণী আটক হয়েছেন।

রোববার নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তারা তাদের আটক করে।

আটককৃত রোহিঙ্গা তরুণী ইয়াছমিন আক্তার (২০) ও দালাল ইমান আলী (৪০) কে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক সাজাহান কবির।

জানা গেছে, নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করার জন্য কাগজপত্র জমা দিলে কর্মকর্তাদের সন্দেহ হয়। এ সময় জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা নারী সনাক্ত হলে তাকে ও সঙ্গে থাকা দালালকে আটক করা হয়।

আটককৃত দালাল ইমান আলী লক্ষীপুর জেলার রায়পুরের লুদুয়া গ্রামের তরিক আলীর ছেলে। সে পেশায় একজন গাড়ী চালক।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com