মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
বরগুনায় নিজ স্ত্রী ও শত লোকের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বরগুনায় নিজ স্ত্রী ও শত লোকের সামনে যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্য দিবালোকে শতশত পথচারীর উপস্থিতিতে স্ত্রীর সামনে শাহ নেয়াজ রিফাত শরীফ (২৫) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। আজ বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহতাবস্থায় প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ভর্তির এক ঘণ্টা পর বিকেল সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয়।

এদিকে রিফাতকে কুপিয়ে হত্যার একটি ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায় সন্ত্রাসী দুই যুবক ধারালো দাও দিয়ে একের এর এক কোপাতে থাকে রিফাতকে। এ সময় রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি সন্ত্রাসী দুই যুবককে বারবার প্রতিহত করার চেষ্টা করেও ব্যার্থ হন।

এ ঘটনাটি পুলিশের সিসি ক্যামেরার আওতায় ছিলো বলে জানা গেছে। নিহত রিফাত শরিফের বাড়ি বরগুনা সদর উপজেলার ৬ নং বুড়িরচর ইউনিয়নের বড় লবনগোলা গ্রামে। তার পিতার নাম আ. হালিম দুলাল শরীফ। বাবা মায়ের একমাত্র ছেলে রিফাত।

ভিডিও চিত্র এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভিডিও চিত্রে যে দুজন সন্ত্রাসীকে কুপিয়ে জখম করতে দেখা গেছে তাদের একজনের নাম নয়ন বন্ড এবং রিফাত ফরাজী। তারা উভয়েই স্থানীয়ভাবে ছিনতাই ও মাদক ব্যবসাসহ নানা অপকর্মের সাথে সম্পৃক্ত রয়েছে। এসব ঘটনায় একাধিকবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে বলেও বরগুনা থানা সূত্রে জানা গেছে।

এ বিষয়ে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবীর হোসেন মাহমুদ জানান, ঘটনাটি যেখানে ঘটেছে সেখানে পুলিশের সিসি ক্যামেরা রয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে খুনীদেরকে সনাক্ত করা গেছে। অভিযান চলছে শিগগিরই অপরাধীদের গ্রেপ্তার করতে সক্ষম হবে পুলিশ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com