সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
রিফাত হত্যা: ঢাকাগামী লঞ্চ থেকে সন্দেহভাজন ৪ জন আটক

রিফাত হত্যা: ঢাকাগামী লঞ্চ থেকে সন্দেহভাজন ৪ জন আটক

নিজস্ব প্রতিবেদক: বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে স্ত্রীর সামনে স্বামী রিফাতকে কুপিয়ে হত্যার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এমভি মানামী লঞ্চ থেকে চার যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বরিশাল লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসার আগমুহূর্তে এমভি মানামী লঞ্চ থেকে তাদের আটক করা হয়।

আটককৃত চারজনের বাড়ি বরগুনা জেলার বিভিন্ন এলাকায়। তবে আটককৃতরা রিফাত হত্যা মামলার আসামি বা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কিনা তা জানায়নি পুলিশ।

কোতয়ালী মডেল থানা পুলিশের ওসি মো. নুরুল ইসলাম বলেন, সকাল থেকেই বাসস্ট্যান্ড ও লঞ্চঘাটে পুলিশ সদস্যরা নজরদারি করছিলেন। যাতে রিফাত হত্যা মামলার কোনো আসামি বরিশাল হয়ে পালাতে না পারে। এরই ধারাবাহিকতায় বরিশাল থেকে ঢাকাগামী সকল লঞ্চে তল্লাশি করা হয়।

রাতে তল্লাশিকালে এমভি মানামী লঞ্চের নিচতলার ডেক থেকে তাদের আটক করা হয়। তাদের মধ্যে একজনের চেহারা রিফাত হত্যা মামলার এক আসামির সঙ্গে মিল রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ ও রিফাতের ওপর হামলার ভিডিও ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা চলছে।

তিনি বলেন, তাদের শনাক্তে বরগুনা জেলা পুলিশের সাহায্য নেয়া হচ্ছে। রিফাত হত্যায় তাদের সম্পৃক্ততা পেলে আটক চারজনকে বরগুনা জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। আর সম্পৃক্ততা না থাকলে জিজ্ঞাসাবাদের পর তাদের ছেড়ে দেয়া হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com