মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
সোনারগাঁয়ে হাসপাতালের এমডিসহ ২ ভুয়া ডাক্তার আটক

সোনারগাঁয়ে হাসপাতালের এমডিসহ ২ ভুয়া ডাক্তার আটক

নিজস্ব প্রতিবেদক: সোনারগাঁয়ে কাচঁপুর জেনারেল হাসপাতাল এন্ড ল্যাব নামে একটি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে রোগী দেখার সময় দুই ভুয়া ডাক্তার ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালককে আটক করেছে র‌্যাব-১১।

সোমবার (১ জুলাই) রাত দশটায় র‌্যাব সেখানে অভিযান চালিয়ে এ তিনজনকে আটক করে। আটককৃতরা হলেন-দুই ভুয়া ডাক্তার সোলায়মান, উৎপল এবং হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক আরিফুজ্জামান লিটন।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর নাজমুস সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত সোলায়মান ও উৎপল দুজনই মেডিক্যাল এ্যাসিসটেন্ট। তবে হাসপাতালটির মালিকপক্ষের যোগসাজসে নিজেদের এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে র্দীর্ঘদিন যাবৎ সেখানকার রোগীদের চিকিৎসা প্রদানসহ ব্যবস্থাপত্র দিয়ে আসছিলেন।

পরীক্ষা নিরীক্ষার নামে রোগীদের সাথে নানাভাবে প্রতারণাও করে আসছেন তারা। এছাড়া হাসপাতালটির অনুমোদন তিন বছর আগে মেয়াদোত্তীর্ণ হয়ে গেলেও তা নবায়ন না করায় বর্তমানে এটি একটি অবৈধ প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয়েছে। ল্যাব স্থাপনের জন্য পরমাণু শক্তি কমিশনের কোন ছাড়পত্রও এই প্রতিষ্ঠানটির নামে নেই।

স্থানীয়দের কাছ থেকে এসব অভিযোগ পেয়ে র‌্যাব সোমবার রাতে সেখানে অভিযান চালায় এবং কাগজপত্র পর্যবেক্ষণ করে অভিযোগের সত্যতা পায়। এ সময় রোগীদের ব্যবস্থাপত্র দেয়া অবস্থায় দুই ভূয়া ডাক্তারসহ হাসপাতালের মালিককে হাতেনাতে আটক করা হয়। ডাক্তার দাবিদার দুজনের একজনও এমবিবিএস সনদ দেখাতে পারেন নি।

পরে জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিজেদের ভূয়া ডাক্তার এবং প্রতারণার বিষয়টি স্বীকার করে। আটকৃতদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে র‌্যাব জানিয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com