মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
রিফাত ফরাজী সাত দিনের রিমান্ডে

রিফাত ফরাজী সাত দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: রিফাত শরীফ হত্যাকাণ্ডের দ্বিতীয় প্রধান অভিযুক্ত আসামি রিফাত ফরাজীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার বিকেলে বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী এ আদেশ দেন।

রিফাত ফরাজী হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। হুমায়ুন কবির বলেন, আদালতে হাজির করে রিফাত ফরাজীর ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানী শেষে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল রাত ২টার দিকে রিফাত ফরাজীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম জানান, গতকাল রাত দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রিফাত ফরাজীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে তোলা হবে।

এ সময় তিনি আরো বলেন, এ ঘটনায় নয়ন বন্ডসহ রিফাত ফরাজী ও অন্যান্য আসামিদের সাথে কাদের কাদের সম্পৃক্ততা রয়েছে তাও খুঁজে বের করা হবে।

এদিকে এ নিয়ে রিফাত শরীফ হত্যা মামলার এজাহারভুক্ত ৫ জন এবং সন্দেহভাজন হিসেবে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া এ মামলার প্রধান অভিযুক্ত নয়ন বন্ড পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়। এ মামলার এজাহারভুক্ত গ্রেপ্তারকৃতরা হলেন মামলার ২ নম্বর আসামি রিফাত ফরাজি (২৩), ৪ নম্বর আসামি চন্দন (২১), ৯ নম্বর আসামি মো. হাসান (১৯), ১১ নম্বর আসামি মো. অলিউল্লাহ অলি (২২), ১২ নম্বর আসামি টিকটক হৃদয় (২১)।

এ ছাড়া রিফাত শরীফ হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে গ্রেপ্তারকৃতরা হলেন মো. নাজমুল হাসান (১৯), তানভীর (২২), মো. সাগর (১৯), কামরুল হাসান সাইমুন (২১) ও রাফিউল ইসলাম রাব্বি।

গ্রেপ্তারকৃতদের মধ্যে চন্দন ও হাসান সাত দিনের এবং সাগর, সাইমুন ও নাজমুল পাঁচদিনের রিমান্ডে রয়েছেন। আর রিফাত হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন মামলার ১১ নম্বর আসামি অলি ও ফুটেজ দেখে সন্দেহভাজন হিসেবে আটক হওয়া অভিযুক্ত তানভীর।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com