মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
নুসরাতকে যৌন হয়রানির চার্জশিট, সিরাজের সর্বোচ্চ শাস্তির সুপারিশ

নুসরাতকে যৌন হয়রানির চার্জশিট, সিরাজের সর্বোচ্চ শাস্তির সুপারিশ

আদালত প্রতিবেদক: ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ (পরে বরখাস্ত) এস এম সিরাজ উদ দৌলা কর্তৃক যৌন হয়রানি মামলার অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল বুধবার বিকেলে সোনাগাজী আমলি আদালতের বিচারক ও ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম জাকির হোসাইনের আদালতে এ অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা ও পিবিআই পরিদর্শক শাহ আলম।

গত ২৭ মার্চ ওই মাদরাসার তৎকালীন অধ্যক্ষ এস এম সিরাজ উদ দৌলা নুসরাত জাহান রাফির ওপর যৌন হয়রানির চেষ্টা চালান। মামলা সূত্রে পুলিশ একমাত্র অভিযুক্ত সিরাজকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। ঘটনার তিন মাস পাঁচ দিন পর তদন্ত শেষে অভিযোগপত্র দেন ফেনী পিবিআইয়ের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা শাহ আলম।

আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার পর শাহ আলম উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমরা ১০ পৃষ্ঠার অভিযোগপত্রসহ মোট ২৭১ পৃষ্ঠার কেস ডকেট বা নথি জমা দিয়েছি। এখানে মৃত্যুর আগে নুসরাতের দুটি অডিও এবং একটি ভিডিও রেকর্ডও যুক্ত করে দেওয়া হয়।’ বিজ্ঞ আদালত অভিযোগপত্র গ্রহণের ওপর আজ বৃহস্পতিবার শুনানি করবেন বলে জানিয়েছেন। মামলায় একমাত্র আসামি সিরাজ উদ দৌলার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির সুপারিশ করা হয়েছে এবং মামলাটিতে মোট ২৯ জনকে সাক্ষী রাখা হয়েছে বলে জানান তদন্ত কর্মকর্তা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com