মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
২০২২ সালে খুলনা মংলা রেল চালু: রেলমন্ত্রী

২০২২ সালে খুলনা মংলা রেল চালু: রেলমন্ত্রী

বাবুল ইমরান: রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন , খুলনা থেকে মংলা পর্যন্ত রেললাইন স্থাপনের কাজ চলছে। কাজ শেষে ২০২২ সালে মংলা-খুলনা রেল চালু হবে। যাত্রী পরিবহনসহ মংলা বন্দরের মালামাল পরিবহন করা হবে এ রেলের মাধ্যমে।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে মংলা বন্দর কর্তৃপক্ষের রেস্ট হাউস পারিজাতে খুলনার রেল বিভাগ ও মংলা বন্দর কর্তৃপক্ষের সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকের এসব কথা বলেন।

মন্ত্রী জানান, উত্তরাঞ্চলের পঞ্চগড় থেকে বাংলাবন্ধ হয়ে ভারতের শিলিগুড়ির সাথে এ রেল যোগাযোগ সরাসরি সংযুক্ত হবে। এর ফলে ভারত, নেপাল ও ভুটানে রেল পথে পণ্য পরিবহনের মধ্য দিয়ে মংলা বন্দর ব্যবহারের সুযোগ পাবে।

বৈঠকে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক, বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ, মংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কর্তৃপক্ষের সদস্য (অর্থ) আফসানা ইয়াসমিন, মংলা-খুলনা রেল প্রকল্পের নির্বাহী প্রকৌশলী আ. রহিম, মংলা উপজেলা নির্বাহী অফিসার মো. রাহাত মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে মংলা-খুলনা রেললাইন ও খুলনার রূপসা নদীর উপর নির্মিতব্য রেলসেতুর নির্মাণকাজ পরিদর্শন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com