মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
১২ শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষক আটক

১২ শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষক আটক

নিজস্ব প্রতিবেদক: একাধিক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও যৌন হায়রানির অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লার একটি মাদ্রাসার প্রধান শিক্ষককে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মাহমুদপুর বাইতুল হুদা ক্যাডেট মাদ্রাসায় অভিযান চালিয়ে এর প্রধান শিক্ষক মাওলানা আল-আামিনকে আটক করে র‌্যাব

র‌্যাবের সিও কাজী শামসের উদ্দিন চৌধুরী এ কথা জানান।

তিনি বলেন, গত ২৭ জুন সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া অক্সফোর্ড হাইস্কুলের শিক্ষক আরিফুল ইসলামকে শিক্ষার্থীদের ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়। ওই ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বাইতুল হুদা ক্যাডেট মাদ্রাসার এক শিশু শিক্ষার্থী তার মাকে জানায়, ওই স্কুলের শিক্ষকের তো বিচার হলো, কিন্তু তাদের প্রধান শিক্ষকের তো বিচার হলো না। ওই অভিভাবক বিষয়টি র‌্যাবকে জানায়। পরে র‌্যাব অভিযান চালিয়ে আল-আমিনকে আটক করে।

কাজী শামসের উদ্দিন চৌধুরী জানান, এখন পর্যন্ত আল-আমিনের নির্যাতনের শিকার ১২ শিক্ষার্থীর খোঁজ পাওয়া গেছে। আল-আমিনের স্ত্রী পর্দানশীল। তিনি মাদ্রাসার পেছনের ঘরে থাকেন। এই সুযোগে আল-আমিন প্রাইভেট পড়ানোর কথা বলে, নানা কৌশল অবলম্বন করে শিক্ষার্থীদের ধর্ষণ ও যৌন হেনস্তা করে আসছিল। শিশুদের যৌন হেনস্তার অনেক প্রমাণ তার কম্পিউটারে পাওয়া গেছে। সেই কম্পিউটারও র‌্যাব জব্দ করেছে।

২০১৫ সালে ফতুল্লা থানার ভুঁইঘরের মাহমুদপুর পাকা রাস্তা এলাকায় বাইতুল হুদা ক্যাডেট মাদ্রাসা প্রতিষ্ঠা করেন আল আমিন। প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানোর সময় নানাভাবে ব্ল্যাকমেইল করে, আবার কোনও শিক্ষার্থীর ছবি পর্নোগ্রাফি নায়িকার মাথা কেটে বসিয়ে দিয়ে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার কথা বলে এবং বাবা-মাকে দেখিয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণ ও যৌন হেনস্তা করে আসছিল। তিনি শিশুশ্রেণি থেকে পঞ্চশ শ্রেণির একাধিক ছাত্রীকে এভাবে যৌন হেনস্তা করে আসছিল বলে জানায় র‌্যাব।

এদিকে মাওলানা আল-আমিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছেন। এলাকাবাসী বলেন, ‘তাকে কঠিন শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে আর কেউ এমন অপকর্ম করার সাহস না পায়।’

র‌্যাবের সহকারী পরিচালক পুলিশ সুপার আলেপ উদ্দিন জানান, আল-আমিনের বিরুদ্ধে পর্নোগ্রাফি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কোনও শিক্ষার্থীর অভিভাবক চাইলে ফতুল্লা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করতে পারবেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com