মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পাওয়া গেল কালনাগিনী সাপ!

শ্রীমঙ্গলে পাওয়া গেল কালনাগিনী সাপ!

ভিশন বাংলা ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাওয়া গেল সিনেমায় দেখা কালনাগিনী সাপ। সেখান থেকে বিশালাকৃতির একটি কালনাগিনী উদ্ধার হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীমঙ্গল শহরের ধানসিঁড়ি আবাসিক এলাকায় সাপটি দেখে উৎসুক জনতা ভিড় জমাতে থাকেন। পরে খবর দিলে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে যায় শ্রীমঙ্গলের বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, ‘বেলা সাড়ে ১১টার দিকে কালনাগিনী সাপটি ওই এলাকার পৌর মেয়রের বাসার গেট সংলগ্ন প্রাচীরে বসে থাকতে দেখে স্থানীয় লোকজন।

কিছুক্ষণের মধ্যে বাহারি রংয়ের সাপটিকে দেখতে উৎসুক মানুষের ভিড় জমে যায়। পরে সেখান থেকে সেটি উদ্ধার করে সেবা ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হয়।’

সাপটি কালনাগিনী এ তথ্য নিশ্চিত করে সজল দেব জানান, সুবিধামতো সময়ে এটিকে লাউয়াছড়া জাতীয় পার্কে অবমুক্ত করা হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com