রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
চট্টগ্রামে ধর্ষণ মামলার আসামির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

চট্টগ্রামে ধর্ষণ মামলার আসামির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চৌমুহনী এলাকায় ধর্ষণ মামলার আসামি আবদুন নুরের (২৫) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে আনোয়ারা থানা পুলিশ। কোরিয়ান ইপিজেডের এক কিশোরী ধর্ষণ মামলার আসামি ছিল নিহত ব্যক্তি।

আজ রবিবার ভোরে আনোয়ারা ইকোনোমিক জোনের পাহাড়ের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আবদুন নুর আনোয়ারা উপজেলার বৈরাগ এলাকার আবদুস সাত্তারের ছেলে। সে কিশোরী গার্মেন্টস কর্মীকে ধর্ষণের মূল পরিকল্পনাকারী বলে জানিয়েছে পুলিশ। এছাড়া আবদুন নুরের বিরুদ্ধে ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি দুলাল মাহমুদ।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ ধর্ষণ মামলার আসামির মরদেহ উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‌‌’ইকোনোমিক জোনের পাহাড়ের ভেতর থেকে ধর্ষণ মামলার আসামি আবদুন নুরের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে হয়তো প্রতিপক্ষরা হত্যা করেছে।’

গত শুক্রবার রাতে এক কিশোরী ধর্ষণের ঘটনায় সিএনজি অটোরিকশা চালক মো. মামুন (২১) ও মো. হেলাল উদ্দিনকে (৩০) গ্রেফতার করে পুলিশ। শনিবার বিকেলে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়ন্তী রাণী রায়ের আদালতে ধর্ষণের ঘটনা স্বীকার করে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এতে আসামিরা জানান- ধর্ষণের পরিকল্পনা করেই তারা চারজনের মধ্যে একজন চালক বেশে ও অন্য তিনজন যাত্রীবেশে চাতরি চৌমুহনী এলাকায় দাঁড়িয়ে ছিল। কিশোরী কোরিয়ান ইপিজেডে কর্ণফুলী সু ফ্যাক্টরিতে কাজ শেষে চন্দনাইশে বাড়ি যাওয়ার জন্য ওই সিএনজি অটোরিকশায় উঠে। কালারমার দীঘি এলাকায় পৌঁছালে তারা ওই কিশোরীকে ধর্ষণ করে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ফেলে পালিয়ে যায় তারা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com