মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
আগৈলঝাড়ায় ভেগাই হালদারের ১শ ৬৬তম জন্ম ও ৬৪তম মৃত্যুবার্ষিকী পালিত

আগৈলঝাড়ায় ভেগাই হালদারের ১শ ৬৬তম জন্ম ও ৬৪তম মৃত্যুবার্ষিকী পালিত

আগৈলঝাড়া প্রতিনিধিঃ আগৈলঝাড়ায় বিভিন্ন আয়োজনে দিন ব্যাপি অনুষ্ঠানের মধ্য দিয়ে শতবর্ষের ঐতিহ্যবাহী প্রাচীণ বিদ্যাপীঠ ভেগাই হালদার পাবলিক একাডেমীর প্রতিষ্ঠাতা ক্ষনজন্মা ভেগাই হালদারের ১শ ৬৬তম জন্ম ও ৮৬তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ সকালে ভেগাই হালদারের সমাধি মন্দিরে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন শেষে জাতীয় সংগীত পরিবেশন, এমপি আবুল হাসানাত আব্দুল্লাহ’র পক্ষে সর্বসাধারনের শ্রদ্ধাঞ্জলী নিবেদন, বিদ্যালয় প্রতিষ্ঠায় অবদানকারীসহ দেশ রক্ষায় সকল শহীদদের স্মরণে নীরবতা পালন, বর্নাঢ্য র‌্যালী, স্মরণসভা অনুষ্ঠান চলছে।
বিদ্যালয় হল রুমে অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস এর সভাপতিত্বে আয়োজিত স্মরণ সভায় বিদ্যালয় প্রতিষ্ঠাতা ক্ষনজন্মা পুরুষ ভেগাই হালদারের কর্মময় জীবনের উপর আলোচনা করেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, ওসি (তদন্ত) নকিব আকরাম, বাকাল ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক বিপুল দাস, প্রধান শিক্ষক যতীন্দ্র নাথ মিস্ত্রী, সাবেক ছাত্র-ছাত্রীসহ গুনীজনেরা।
পঞ্জিকা রীতি অনুযায়ি, ২১আষাঢ় ক্ষণজন্মা মহাত্মা ভেগাই হালদারের জন্ম-মৃত্যু বার্ষিকী পালিত হয়ে আসছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com