মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
তৃতীয় লিঙ্গের মানুষদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে

তৃতীয় লিঙ্গের মানুষদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, আমরা এবার ভোটার তালিকায় নতুন কিছু যুক্ত করেছি। বর্তমানে তৃতীয় লিঙ্গের মানুষদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। তারা ইচ্ছে করলে পুরুষ কিংবা নারী যে কোনো একটিতে নিজেদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারবে। তৃতীয় লিঙ্গের যে ব্যক্তির মেয়েলি আচরণ বেশি তাকে মেয়ে হিসেবে এবং যার আচরণ পুরুষের মতো তাকে পুরুষের তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। এটি আমাদের কাছে পাবলিক ডকুমেন্ট হিসেবে কাজ করবে।

আজ মঙ্গলবার দুপুরে নওগাঁর রাণীনগর উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০১৯ উপলক্ষে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীগণের প্রশিক্ষণ কর্মশালায় কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, অত্যন্ত সাবধানতা ও নিষ্ঠার সঙ্গে এই কাজ করতে হবে যেন কোনো তথ্য ছাড় না পড়ে। কারণ এই তালিকার উপরই নির্ভর করবে একজন নাগরিকের সকল সুযোগ-সুবিধা পাওয়ার বিষয়টি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে কর্মশালায় আরো উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল প্রমুখ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com