মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
ভোররাতে কক্সবাজার সৈকতে ৬ মরদেহ

ভোররাতে কক্সবাজার সৈকতে ৬ মরদেহ

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার সমুদ্র সৈকত থেকে ছয়জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সেখানে ভেসে আসা একটি ট্রলার থেকে লাশগুলো উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে স্থানীয় কয়েকজন লাশগুলো দেখতে পায়। পুলিশ সেখান থেকে এসব মৃতদেহ উদ্ধার করে।

ট্রলারটি বৈরী আবহাওয়ায় দুর্ঘটনার কবলে পড়ে বলে মনে করা হচ্ছে। ট্রলার থেকে এ সময় দুজনকে জীবিত উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে ওই ছয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত ছয়জন ও জীবিত উদ্ধার দুইজনের পরিচয় পাওয়া যায়নি।

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) খায়রুজ্জামান বলেন, গতরাত সাড়ে ৩টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে ছয়জনের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ  সমুদ্র সৈকতে ভেসে আসা ভাঙাচোরা একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়েছে এবং জীবিত উদ্ধার করা হয়েছে আরও দুজনকে।

ট্রলারটি বাংলাদেশ না মিয়ানমারের- তা নিশ্চিত হওয়া যায়নি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com