রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
পদ্মাসেতুতে মাথা লাগার গুজব গুজব ছড়ানোর অভিযোগে আটক ৪

পদ্মাসেতুতে মাথা লাগার গুজব গুজব ছড়ানোর অভিযোগে আটক ৪

ডেস্ক রিপোর্ট: দেশের সর্ববৃহৎ ‘পদ্মাসেতু নির্মাণে মানুষের মাথা ও রক্ত লাগবে’ সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গুজব ছড়ানোর অভিযোগে চারজনকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (১২ জুলাই) দুপুরে তাদের আটকের বিষয়টি গণমাধ্যমকে জানান র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান।

তিনি জানান, দেশের বিভিন্ন এলাকা থেকে চারজনকে আটক করা হয়েছে। শহীদুল ইসলাম (২৫) নামে এক যুবককে নড়াইল থেকে র‌্যাব-৬, আরমান হোসাইনকে (২০) চট্টগ্রাম থেকে র‌্যাব-৭, ফারুককে (৫০) মৌলভীবাজার থেকে র‌্যাব-৯ এবং হায়াতুন নবী (৩১) নামে একজনকে কুমিল্লা থেকে র‌্যাব-১১ এর সদস্যরা আটক করেছে।

আটকদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে (নিরাপত্তা আইন) সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এএসপি মিজানুর রহমান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com