মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
গাজীপুরে কাভার্ড ভ্যানে পিকআপের ধাক্কা, নিহত ৩

গাজীপুরে কাভার্ড ভ্যানে পিকআপের ধাক্কা, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি করপোরেশনের আওতাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাস্টারবাড়ী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে পিকআপ ভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন।

আজ সোমবার সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

গাজীপুর সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ইমতিয়াজুর রহমান গণমাধ্যমকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইমতিয়াজুর রহমান জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বিকল হওয়া একটি কাভার্ডভ্যান দাঁড়ানো অবস্থায় ছিল। এ সময় ময়মনসিংহগামী একটি পিকআপ ভ্যান পেছন থেকে ওই কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন।

পুলিশ মরদেহগুলো উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com