মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
টেকনাফে বন্দুকযুদ্ধে ২ মাদককারবারি নিহত

টেকনাফে বন্দুকযুদ্ধে ২ মাদককারবারি নিহত

নিজস্ব প্রতিবেদক: টেকনাফ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন- আসমাউল সওদাগর (৩৫) ও জাবেদ মিয়া (৩৪)।

বিজিবির দাবি, নিহত আসমাউল ও জাবেদ মাদককারবারি ছিল। ঘটনাস্থল থেকে একটি এলজি, তিনটি তাজা গুলি ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বুধবার ভোরে টেকনাফের হ্নীলার জাদিমুড়া শিকলপাড়া নাফ নদের তীরে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহত আসমাউল সওদাগর চাঁদপুরের দক্ষিণ মতলব চরমুকুন্দীর রেজওয়ান সওদাগরের ছেলে ও জাবেদ মিয়া যশোর কোতোয়ালির বসুন্দিয়ার বাসিন্দা জব্বার আলীর ছেলে। তবে বর্তমানে তিনি নারায়ণগঞ্জের ফতুল্লায় বসবাস করছিলেন।

টেকনাফ ২ ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল ফয়সাল হাসান খান জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদ পেয়ে দমদমিয়া বিওপির সদস্যরা ওই এলাকায় অভিযান চালান। বুধবার ভোরে বিজিবির উপস্থিতি টের পেয়ে আসমাউল সওদাগর ও জাবেদ মিয়াসহ তাদের সহযোগীরা লক্ষ্য করে গুলি চালায়।

আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি করে। একপর্যায়ে গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থলে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। পরে তাদের পরিচয় মেলে।

নিহতদের মরদেহ পুলিশে হস্তান্তর করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় বিজিবির তিন সদস্য আহত হয়েছেন বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com