সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
এআইইউবিতে চার সাংবাদিককে মারধরের অভিযোগ

এআইইউবিতে চার সাংবাদিককে মারধরের অভিযোগ

সংবাদ সংগ্রহের জন্য রাজধানীর বনানীতে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি) যাওয়া বেসরকারি মাছরাঙা টেলিভিশনের চার সাংবাদিকসহ পাঁচজনকে আটকে রেখে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সন্ধ্যা থেকে আড়াই ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তাদের আটক রাখা হয়।

আটকে রাখা সাংবাদিকরা হলেন- মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিবেদক বদরুদ্দোজা বাবু, জ্যেষ্ঠ প্রতিবেদক মাজহারুল মিলন, ক্যামেরা পারসন সাইফুল ইসলাম, সোহাগ এবং প্রযোজক সায়েম খান।

সাংবাদিক আনোয়ার বলেন, একটি অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য সংগ্রহের জন্য সন্ধ্যায় পাঁচজনের একটি দল এআইইউবিতে গিয়েছিল। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ঢোকার পর তাদেরকে সেখানে আটকে রাখা হয়। এ অবস্থায় ছিল আড়াই ঘণ্টা।

তাদেরকে রাত সাড়ে ৮টার দিকে ছেড়ে দিলেও দুইটি ক্যামেরা ও তাদের মোবাইল ফোন রেখে দেওয়া হয় বলে জানান তিনি। বের হওয়ার পর তারা জানিয়েছেন, তাদেরকে মারধরও করা হয়েছে।

বনানী থানার ওসি বিএম ফরমান আলী বলেন, খবর পেয়ে আমরা বিশ্ববিদ্যালয়ে আসার পর সাংবাদিকরা বেরিয়ে আসেন। তাদের কাছ থেকে ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করছি। এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com