মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
জিনের ভয় দেখিয়ে নারীদের ধর্ষণ করতেন মসজিদের ইমাম

জিনের ভয় দেখিয়ে নারীদের ধর্ষণ করতেন মসজিদের ইমাম

ভিশন বাংলা ডেস্ক: জিনের ভয় দেখিয়ে বহু নারী ও কিশোরকে ধর্ষণের অভিযোগে রাজধানীর দক্ষিণখানে মসজিদের ইমামকে গ্রেফতার করেছে র‌্যাব-১।

গ্রেফতার ইদ্রিস আহম্মদ (৪২) দক্ষিণখানের একটি মসজিদের ইমাম। সে স্থানীয় একটি মাদ্রাসায় প্রায় ১৮ বছর ধরে শিক্ষকতা করে আসছে। তার বিরুদ্ধে ৪/৫ জন নারী ও ১০-১২ কিশোরকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। জিনের ভয় দেখিয়ে ইদ্রিস এসব অপকর্ম করে আসছিল বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মো. সারোয়ার বিন কাশেম।

র‌্যাব আরো জানায়, ইদ্রিস দীর্ঘদিন ধরে ঝাড়ফুঁক ও তাবিজ-কবজ দেওয়া এবং জিনের ভয় দেখিয়ে নারীদের ধর্ষণ করতো। তার মসজিদ ও মাদ্রাসার খাদেম ও ছাত্রদের জোরপূর্বক ধর্ষণ করতো সে। একইসঙ্গে সে এসব মোবাইলে ধারণ করে রাখতো এবং কাউকে না বলার জন্য জিনের হুমকি দিতো।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনাগুলো স্বীকার করেছেন ইদ্রিস।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com