মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
দৌলতপুরে ছেলেধরা সন্দেহে প্রতিবন্ধী মহিলার ওপর হামলার ঘটনায় গ্রেফতার ২০

দৌলতপুরে ছেলেধরা সন্দেহে প্রতিবন্ধী মহিলার ওপর হামলার ঘটনায় গ্রেফতার ২০

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশ ছেলেধরা সন্দেহে এক প্রতিবন্ধী মহিলার ওপর হামলার ঘটনায় ২০ জনকে গ্রেফতার করেছে।এর আগে গতকাল সোমবার রাতে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রায় ২ শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়।

পুলিশ জানায় গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে হাসিনা বেগম নামে এক প্রতিবন্ধী মহিলা শিতলাইপাড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন্ এলাকায় গেলে তাকে ছেলেধরা গুজবে পিটিয়ে আহত করে। মানসিক ভারসাম্যহীন হাসিনা বেগম থানা সংলগ্ন মাস্টারপাড়া এলাকার আশিকুর রহমান রনির শাশুড়ি। এখান থেকে তার চিকিৎসা চলছিল বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে। এ ঘটনায় গতকাল সোমবার রাতে আশিকুর রহমান রনি দৌলতপুর থানায় প্রায় ২ শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন। মামলা নং ৩৭।
দৌলতপুর থানার ওসি আযম খান জানান পুলিশ রাতেই অভিযান চালিয়ে এজাহার নামীয় ১৬ জনসহ ২০ জনকে গ্রেফতার করে জেল-হাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com