মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
ফেসবুকে গুজব, র‌্যাবের হাতে যুবক আটক

ফেসবুকে গুজব, র‌্যাবের হাতে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে ফেনীতে জাহেদ হাসান রনি (২১) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব।

শনিবার রাতে ফেনী পৌরসভার গোপাল পট্টির হাবিব চক থেকে তাকে আটক করা হয়।

এ তথ্য নিশ্চিত করে ফেনীর র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার জুনায়েদ জাহেদী জানান, র‌্যাব জানতে পারে একজন গুজবকারী জাহেদ হাসান রনি নামক ফেসবুক আইডি থেকে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর লক্ষ্যে উস্কানিমূলক তথ্য প্রচার করছে। এছাড়াও স্যোশাল মিডিয়ার মাধ্যমে প্রচার করে নানা গুজব ছড়ানোর চেষ্টা করছে।

গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি টিম ফেনী শহরের গোপাল পট্টি হাবিব চকের ফয়েজ জুয়েলার্সে অভিযান পরিচালনা করে। এ সময় আসামী জাহেদ হাসান রনিকে আটক করা হয়। রনি ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের ফয়েজ আহাম্মেদের ছেলে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com