মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
মোংলায় সংবাদকর্মীর বসত ঘর পুরে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

মোংলায় সংবাদকর্মীর বসত ঘর পুরে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

মোংলা প্রতিনিধি: মোংলায় পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সংবাদ কর্মী এরশাদ হোসেন রনির বসত ঘরে আগুন লেগে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে পৌরসভার ৫নং ওয়ার্ড টিএনটি সংলগ্ন তার বসত ঘরে বিদ্যুতের সর্টসার্কিটে আগুন লেগে মুহুর্তের মধ্যে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। তিনি যশোর থেকে প্রকাশীত দৈনিক ষ্পন্দন পত্রিকায় মোংলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এরশাদ হোসেন রনি প্রায় এক বছর পুর্বে তার মাকে হারায়। এছাড়া তিনি একটি দুরারগ্য রোগে ভুগছেন। সোমবার সকালে রনি তার বাবাকে সাথে নিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনায় অবস্থান করছিলেন। বিকাল সাড়ে ৫টার দিকে বিদ্যুতের সর্টসার্কিটের মাধ্যমে রনির বসত ঘরে আগুন লাগে। এসময় এলাকাবাসী ছুটে আসলে আগুনের লেলীহায় আগুন নিভাতে ব্যার্থ হয় সবাই। মুহুর্তের মধ্যে সবকিছু পুড়ে ছাই হয়ে ঘরের মালামাল। ঘরে থাকা তার মৃত মায়ের স্মৃতিসহ রনি ও তার কলেজ পড়ুয়া ছোট ভাইয়ের বই, স্কুল কলেজের সকল সার্টিফিকেট এবং তাদের মুল্যবান আসবাবপত্রাদী পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম প্রায় আধ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় রনির বাবা মোঃ ইউনুস আলী।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com