মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

মাধবপুর পৌরসভায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মাধবপুর পৌরসভায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর পৌরসভার উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা কমপ্লেক্সের ভেতর থেকে মশক নিধন ও পরিচ্ছন্নতা ঝোঁপঝাড় পরিস্কার এর কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় পৌর মেয়র হীরেন্দ্র লাল সাহা, সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এএইচএম ইশতিয়াক মামুন, প্যানেল মেয়র দুলাল খাঁ, কাউন্সিলর অজিত পাল, আবুল বাশার, বাবুল হোসেন, ব্যবসায়ী নেতা উসমান খান, প্রেসক্লাব সেক্রেটারী সাব্বির হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। পৌর মেয়র হীরেন্দ্র লাল সাহা জানান, মশক নিধনের ঔষধ ছিটানো পরিচ্ছন্নতা কার্যক্রম পুরো পৌরসভায় চলবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com