মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
গুজবে কান না দেওয়ার আহবান বেনাপোল রেলওয়ে পুলিশের

গুজবে কান না দেওয়ার আহবান বেনাপোল রেলওয়ে পুলিশের

ভিশন বাংলা ডেস্ক: পদ্মা সেতুতে শিশুর কাটা মাথা ও রক্ত লাগবে, এমন ইস্যুকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে ছেলেধরা সন্দেহে গণপিটুনির মাধ্যমে একটি কুচক্রী মহল দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে।গুজবে কান দিবেন না ,অন্য কে বিভ্রান্ত করবেন না,বুধবার ৩১ শে জুলাই সকাল সাড়ে ৯টার সময় বেনাপোল রেলওয়ে স্টেশন এলাকায় বিভিন্ন যাত্রী ও এলাবাসীর সাথে সচেতনতা মূলক আলোচনা সভা করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন খুলনা রেলওয়ে জোনের ওসি ওসমান গনি পাঠান।

যশোরের বেনাপোলের রেলস্টেশন এলাকায় যাতে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি না হয়, বাংলাদেশ রেলওয়ে পুলিশের নির্দেশে বেনাপোল রেলওয়ে পুলিশের পক্ষ হতে বিভিন্ন প্রচারণামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন চলন্ত ট্রেনে পাথর ছোড়া, রেল পাটির উপর পাথর রাখা, চলন্ত ট্রেনে কানে এয়ার ফোন ব্যবহার করে লাফিয়ে ওঠা,ছেলে ধরা মন্তব্য করে কাউকে গন পিটুনি দেওয়া এসকল কর্মকান্ড থেকে বিরত থাকার আহবান জানান তিনি।এসময় এলাকার সুধি সমাজ ও বিভিন্ন পেশার শ্রমজীবি পুরুষ ও মহিলা গন উপস্থিত ছিলেন।এসময় আরো উপস্থিত ছিলেন খুলনা জোনের  ডি,আই,ও আর,টিএস,বি,মোল্লা মিজানুর রহমান,বি এম, আই, কামাল উদ্দিন ইনচার্জ বেনাপোল রেলওয়ে পুলিশ ফাঁড়ী,এএসআই আব্দল আলীম সহকারী ইনচার্জ বেনাপোল রেলওয়ে পুলিশ ফাঁড়ী,সাইদুজ্জামান ষ্টেশন মাষ্টার বেনাপোল রেলওয়ে ষ্টেশন,ইয়ার্ড ফোর ম্যান ইসহাক আলী, কনষ্টেবল আবু বক্কর রেলওয়ে বেনাপোল, সীমান্ত প্রেসক্লাব বেনাপোল সহ প্রমুখ।এছাড়া মসজিদের ইমাম, এলাকার জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন, সুধী সমাজ, কমিউনিটি পুলিশিংয়ের প্রতিনিধিদেও প্রচারণা চালানোর জন্য অনুরোধ করা হয়েছে। কেননা, গণপিটুনি দিয়ে হত্যা এবং গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা একটি ফৌজদারী অপরাধ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com