শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কঠোর ব্যবস্থা, বাতিল ৬৪৭৬ জনের নাম অবৈধ বালু বাণিজ্যে থামেনি চক্র: প্রশাসনের জালে ১১, জব্দ ২ ড্রেজার জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড তিন রাস্তার মোড়ে নিত্য যানজট ভোগান্তিতে জনজীবন ধুলাবালিতে অতিষ্ঠ এলাকাবাসী
মঠবাড়িয়ায় ভাতিজিকে ধর্ষণের পর হত্যা : চাচার মৃত্যুদণ্ড

মঠবাড়িয়ায় ভাতিজিকে ধর্ষণের পর হত্যা : চাচার মৃত্যুদণ্ড

আদালত প্রতিবেদক: পিরোজপুরের মঠবাড়িয়ায় ভাতিজিকে ধর্ষণের পর হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। ১ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে এ আদেশ দেন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান।

এ সময় দণ্ডপ্রাপ্ত আসামি নুর মোহাম্মদকে (৪০) আরও ১ লাখ টাকা জরিমানা প্রদানের আদেশ দেয়া হয়। নুর মোহাম্মদ জেলার মঠবাড়িয়া উপজেলার নলি তুলাতলী গ্রামের আব্দুর রশিদের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ২১ মার্চ আসামি নুর মোহাম্মদ তার আপন ভাইয়ের মেয়ে আমেনাকে (১৪) ধর্ষণ করে হত্যার পর বাড়ির পাশের একটি খালে ফেলে দেয়। পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে এবং থানায় একটি হত্যা মামলা করে নুর মোহাম্মদকে গ্রেফতার করে।

এ ঘটনায় দীর্ঘ সাক্ষ্য-প্রমাণের পর আসামি হত্যা ও ধর্ষণের ঘটনা স্বীকার করায় বিচারক এ রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি আব্দুর রাজ্জাক খান বাদশা ও আসামি পক্ষে অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস এ মামলা পরিচালনা করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com