মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
মোংলা থেকে রহস্যজনকভাবে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

মোংলা থেকে রহস্যজনকভাবে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

মোংলা প্রতিনিধি: মোংলা থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়েছে জাকারিয়া (১৫) নামের এক মাদ্রাসা ছাত্র। পৌর শহরের নেছারিয়া খানকা শরীফের হেফজ বিভাগের ছাত্র সে। মাদ্রসা থেকে সহপাঠির সঙ্গে ঘুরতে গিয়ে গত এক মাস ৮ দিন পরেও বাড়ি কিংবা মাদ্রায় ফেরেনি। তাই সন্তানের জন্য চরম উদ্বেগ-উৎকন্ঠার মধ্যে রয়েছেন জাকারিয়ার পরিবার। নিখোঁজ জাকারিয়ার বাবা-শহরের নতুন কলোনীর বাসিন্দা মোঃ মনিরুজ্জামন জানান, গত ২৬ জুন ভোরে মাদ্রাসা থেকে সহপাঠি মোঃ রোহানের (১৯) সঙ্গে ঘুরতে বের হয় জাকারিয়া। এদিন তারা দু’জন আর মাদ্রাসায় ফেরেনি। পরে মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীদের কাছ থেকে জানতে পেরে জাকারিয়ার পরিবার খুঁজতে নামেন। এক পর্যায় তার সহপাঠি রোহানের পিতা বৈদ্যমারী গ্রামের বাসিন্দা মন্টু মিয়া জানান, তার পূত্রের সঙ্গে জাকারিয়া চট্রগ্রামের কলসি দিঘীর পাড়ে চাচা নান্টু মিয়ার বাসায় অবস্থান করছে। আর এমন খবর পেয়ে মোংলা থেকে সেখানে পূত্রের সন্ধানে ছুটে যান জাকারিয়ার বাবা। কিন্তু সেখানে গিয়েও জানতে পারেন ভিন্ন কথা । সহপাঠির চাচা নান্টু মিয়া তাকে বলেন-এক আত্মীয়র বাড়িতে বেড়াতে যাওয়ার পথে চট্রগ্রামের ফ্রীপোর্ট এলাকা থেকে হারিয়ে গেছে। আর তার ভাইপো রোহান মোংলার গ্রামের বাড়িতে ফিরেছে। টানা একমাসেরও বেশী ধরে পূত্রের সন্ধানে পথে পথে ঘুরছেন তার পরিবার। জাকারিয়ার পরিবারের অভিযোগ-কৌশলে তার পূত্রকে অন্যত্র অপহরন ও পাচার করা হয়েছে। এ ঘটনায় প্রথমে মোংলা থানায় একটি অভিযোগ দায়ের হলেও পরে পুলিশ সাধারণ ডায়রী হিসেবে গ্রহন করে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com