মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:০১ অপরাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে স্কুলছাত্র নিহতের ঘটনায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি সদর ইউএনও’র সমবেদনা জ্ঞাপন

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে স্কুলছাত্র নিহতের ঘটনায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি সদর ইউএনও’র সমবেদনা জ্ঞাপন

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেনীর ছাত্র সাজ্জাদুর রহমান শুভ পানিতে ডুবে নিহতের ঘটনায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনসহ আর্থিক সহায়তা প্রদান করেছেন ঠাকুরগাঁও সদর ইউএনও আব্দুল্লাহ্-আল-মামুন।

আজ শনিবার (৩ আগষ্ট) বিকেলে তাদের বাসায় গিয়ে সমবেদনা জ্ঞাপনসহ তার বাবা মধু বিক্রেতা দুলাল আলীর হাতে ছেলের দাফনের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

এসময় নিহতের পরিবারের আত্মীয়-স্বজনসহ উপজেলা পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আজ শনিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের পুকুরে বন্ধু-বান্ধব সহ গোসল করতে নামে আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র সাজ্জাদুর রহমান শুভ। গোসলের এক পর্যায়ে সকলের অগোচরে শুভ পানিতে তলিয়ে যায়।পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা একঘন্টা পানিতে খোঁজাখুঁজির পর তার নিস্তেজ দেহ খুঁজে পায়।পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com