মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
গৌরীপুরে ডেংগু প্রতিরোধে পৃথক পৃথক স্থানে পরিচ্ছন্নতা অভিযান

গৌরীপুরে ডেংগু প্রতিরোধে পৃথক পৃথক স্থানে পরিচ্ছন্নতা অভিযান

ময়মনসিংহের গৌরীপুর সোমবার (৫ আগষ্ট) সকাল সকাল ১১.০০ টায় সারা দেশের ন্যায় ডেংগু প্রতিরোধে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল ইসলামের নেতৃত্বে সকল পুলিশ বাহিনীর সদস্যগণ থানার অভ্যন্তরে দীর্ঘদিনের গড়ে ওঠা লতা গাছ ও আগাছা কেটেকুটে ডেংগু প্রতিরোধের অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান চালায়।

অপরদিকে একই দিনে গৌরীপুর সরকারি কলেজ ক্যাম্পাসের ভিতরে ডেংগু প্রতিরোধের পূর্বশর্ত হিসেবে অত্র শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ডেংগু প্রতিরোধ ও বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করেন গৌরীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খোন্দকার আবদুল ওয়াদুদ। এসময় তার সাথে কলেজের শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী ও গৌরীপুর সরকারি কলেজ বিএনসিসি’র ক্যাডেটবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনার পর পরই সরকারি কলেজের অধ্যক্ষের নেতৃত্বে প্রতিষ্ঠানের আঙ্গিনার আশেপাশে পরিচ্ছন্নতা অভিযান  চালানো হয়।

গৌরীপুর থেকে দিলীপ কুমার দাস ও সানজানা কোয়েল

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com